২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তি রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারে না: মইনুল

জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, রাষ্ট্রদ্রোহ মামলা কোন ব্যক্তি করতে পারে না। বৃহস্পতিবার উপদেষ্টা মইনুল হোসেন আইন মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, "মামলা হয়েছে পুলিশ তদন্ত করবে। এই মামলার মাধ্যমে বাংলাদেশকে হালকা করা হয়েছে।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 07:13 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, রাষ্ট্রদ্রোহ মামলা কোন ব্যক্তি করতে পারে না। বৃহস্পতিবার উপদেষ্টা মইনুল হোসেন আইন মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন। (আরও তথ্যসহ) তিনি বলেন, "মামলা হয়েছে পুলিশ তদন্ত করবে। এই মামলার মাধ্যমে বাংলাদেশকে হালকা করা হয়েছে।" মামলা প্রসঙ্গে উপদেষ্টা আরো বলেন, "এগুলো আমাদের ওপর ছেড়ে দেন। এটা জটিল বিষয়। ৩৬ বছর পারেনি কেন, তাদের জিজ্ঞাসা করেন। আমরা রাজনীতি করতে আসিনি, আমাদের কাজ আমরা করবো। আমাদের লক্ষ্য নির্দিষ্ট করা রয়েছে। গণতন্ত্রের জন্য যা করা দরকার, আমরা করবো। সারাদেশের সমস্যা তো সমাধান করা যাবে না।" এর আগে উপদেষ্টা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যালয়ে এফবিসিসিআই এবং হিল্টন হোটেলের নামে হাতির ঝিলে জমি বরাদ্দ বিষয়ক এক আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন। সভায় পূর্ত সচিব এএসএম রাশিদুল হাইসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে মইনুল হোসেন বলেন, নির্বাচন নিয়ে কোন ভীতি বা আশঙ্কা করছি না। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কোন আশঙ্কা নেই। আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন নই। যথাসময়েই নির্বাচন হবে। সরকারের দায়িত্ব শুধু নির্বাচন অনুষ্ঠান নয়, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমরা চাই গণতান্ত্রিক স্বচ্ছ সরকার প্রতিষ্ঠা হোক। তথ্য অধিকার আইন প্রণয়ন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, "আমরা এই আইন পাশ করে যাব। তবে এটি টিকিয়ে রাখার দায়িত্ব পরবর্তী সংসদের। এ ধরণের আইন শুধু সুশাসনের জন্য নয়। দায়িত্বশীল সাংবাদিকতার জন্যও প্রয়োজন। এর জন্য সুশীল সমাজ থেকে শুরু করে সবাইকে কাজ করতে হবে। যাতে পরবর্তী সংসদে আইনটি পাশ হয়। শুধু আইন করলেই হবে না, এজন্য দক্ষতা বৃদ্ধি করতে হবে।" ব্যারিষ্টার মইনুল বলেন, "আমরা এতটা অনভিজ্ঞ নই যে কোন সংস্থার কাছ থেকে আমাদের আইন শিখতে হবে। দলীয়ভাবে সম্পৃক্ত না থাকলেও আমি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। এসব আইনের কথা আমি অনেক আগে থেকে বলেছি। এখন এ আইন করা হলে খুশি হবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৩৪৪ ঘ.