২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুকুর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলাটি অবৈধ ঘোষণা

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলাটি অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আদালতের রায়ে বলা হয়েছে, টুকুর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে প্রক্রিয়ায় মামলাটি করার অনুমোদন দেয় তা ছিল এখতিয়ার বহির্ভূত ও অবৈধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 02:49 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলাটি অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আদালতের রায়ে বলা হয়েছে, টুকুর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে প্রক্রিয়ায় মামলাটি করার অনুমোদন দেয় তা ছিল এখতিয়ার বহির্ভূত ও অবৈধ। বুধবার বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরীর বেঞ্চ বিএনপি নেতা টুকুর দায়ের করা রিট আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ করে এই রায় প্রদান করেন। মামলা দায়ের করার অনুমোদন প্রক্রিয়া ও মামলার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে টুকু গত ২৬ আগস্ট হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। ৩ কোটি ৮০ লাখ ১৪ হাজার ৪৮ টাকার আয় গোপন করে এর ওপর কর ফাঁকি দেওয়ার অভিযোগে গত ৪ জুলাই এনবিআর-এর উপ