২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী আমিনুল হক ও পারটেক্স গ্র"পের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির মামলা

সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং সাবেক সাংসদ পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এম হাশেম ও তার স্ত্রীর বিরুদ্ধে বুধবার দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রমনা থানার সহকারী উপ পরিদর্শক রেজাউল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কমিশনে দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে 'মিথ্যা তথ্য' দেওয়ার অভিযোগে আমিনুল হকের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ মামলাটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 01:52 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং সাবেক সাংসদ পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এম হাশেম ও তার স্ত্রীর বিরুদ্ধে বুধবার দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রমনা থানার সহকারী উপ পরিদর্শক রেজাউল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কমিশনে দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে 'মিথ্যা তথ্য' দেওয়ার অভিযোগে আমিনুল হকের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ মামলাটি করেন। মামলায় বলা হয়েছে, ব্যারিস্টার আমিনুল হক ঢাকার বারিধারা এবং রাজশাহীর বোয়ালিয়ার যে বাড়ি দুটির হিসাব দিয়েছেন তাতে ৭৬ লাখ ৭৪ হাজার ৬৩৭ টাকার সম্পত্তি সম্পর্কে মিথ্যা তথ্য রয়েছে। রেজাউল ইসলাম আরও জানান, দুদকের আরেকটি মামলায় নোয়াখালী- ২ আসনের সাবেক সাংসদ ও পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এম হাশেম ও তার স্ত্রী সুলতানা হাশেমকে আসামি করা হয়েছে। কমিশনের উপ পরিচালক মনজুর আহমেদ মামলাটি করেন। এতে অভিযোগ করা হয়, আসামি দুজন পরস্পর যোগসাজসে অসাধু উপায়ে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। এজন্য তারা ১৯ কোটি ৮০ লাখ ৪৯ হাজার টাকার বিষয়ে মিথ্যা তথ্য দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এসকে/১৯৪৫ঘ.