২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঠবাড়িয়ায় র‌্যাবের এনকাউন্টারে ডাকাত দলের প্রধান নিহত

জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়ায় র‌্যাবের 'এনকাউন্টারে' আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ও সন্ত্রাসী গোলাম মোস্তফা (৩৫) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

পিরোজপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়ায় র‌্যাবের 'এনকাউন্টারে' আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ও সন্ত্রাসী গোলাম মোস্তফা (৩৫) নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে এ ঘটনার সময় তার কাছ থেকে একটি দেশি শার্টার গান, দুই রাউন্ড বন্দুকের গুলি একটি বন্দুকের খোসা উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বরিশাল র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মানুনুর রশীদের নেতৃত্বে র‌্যাব এর একটি দল মোস্তফাকে ধরার জন্য সোমবার গভীর রাতে বড় মাছুয়া এলাকায় অভিযানে যায়। এ সময় মোস্তফার বাহিনীর সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়। মোস্তফা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। মতিউর রহমান জানান, বরিশালের বাকেরগঞ্জের বাদল পাড়ায় ২ ডিসেম্বর একটি ডাকাতির ঘটনায় মোস্তফাকে ধরতে র‌্যাব সদস্যরা এ অভিযান চালায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৬ ঘ.