ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--২০০৮ সাল শেষে দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা রশীদ খান।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রশীদ খান বলেন, "দেশে এখন মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় ৩ কোটি ছাড়িয়ে গেছে। ২০০৮ সাল শেষে এ সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে যাবে।"
এর ২০ ভাগ গ্রাহক বাংলালিংকের হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রশীদ খান।
তিনি বলেন, বাংলালিংকের বিনোয়োগকারী প্রতিষ্ঠান ওরাসকম টেলিকম স
bdnews24