খুলনা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পাইকগাছা উপজেলার বিল ডেটুনি চিংড়ি ঘের থেকে রোববার এনামুল হক এনাম (৩২) ও মো. ইব্রাহীম হোসেন (৩০) নামের দুই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৬ এর ক্যাপ্টেন মতিউল ইসলাম মণ্ডল জানান, এনাম ও ইব্রাহীম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে দুটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।
এনামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৪২ ঘ.
bdnews24