২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ খসড়া আরও পরীক্ষা-নিরীক্ষা হবে

স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ ২০০৭-এর খসড়া আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে উপদেষ্টা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 02:39 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ ২০০৭-এর খসড়া আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার বিকেলে উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম। চলতি বছরের ২৩ জুন উপদেষ্টা পরিষদ স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ প্রনয়ণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। সরকারের পরামর্শ সত্ত্বেও ঘূর্ণিদুর্গত এলাকায় মাঠ পর্যায়ে অনেক এনজিওর কিস্তির টাকা নেওয়া স্থগিত না করা প্রসঙ্গে তিনি বলেন, "বিষয়টি নিয়ে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে।" এদিকে সরকার প্রায় পাঁচ মাস পরেও স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয়ের ব্যাপারে কেন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি করছে--সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ফাহিম মুনেম জানান, নির্বাচন কমিশনকে পুরোপুরি স্বাধীন করার লক্ষ্যে বিভিন্ন মহলের নানা সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ সব সুপারিশ খসড়ায় সমন্বয় করে আইন মন্ত্রণালয় 'যত তাড়াতাড়ি সম্ভব' উপদেষ্টা পরিষদের বৈঠকে তা উপস্থাপন করবে। প্রেস সচিব এ প্রসঙ্গে আরও বলেন, নির্বাচন কমিশন সচিবালয়কে পূর্ণ আর্থিক স্বাধীনতা দেওয়া হবে। এছাড়া তা কোন মন্ত্রণালয়ের সঙ্গে স