২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীর পৌনে চার লাখ টাকা ছিনতাই

চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানার অক্সিজেন রেল গেট এলাকায় রোববার দুপুরে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর কাছ থেকে পৌনে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 09:03 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানার অক্সিজেন রেল গেট এলাকায় রোববার দুপুরে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর কাছ থেকে পৌনে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মতিউল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে কামাল মিয়া নামে এক ব্যবসায়ী ৩ লাখ ৭৬ হাজার টাকা বায়েজীদ থানার ফৌজি ফ্লাওয়ার মিলে জমা দিতে যাচ্ছিলেন। ওই সময় চার-পাঁচজন সশস্ত্র ছিনতাইকারী অক্সিজেন রেল গেট এলাকায় কামাল মিয়াকে বহনকারী সিএনজি অটো রিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। রোববার সকালে ইসলামী ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে ওই টাকা তোলা হয় বলে কামাল মিয়া পুলিশকে জানিয়েছেন। ছিনতাইয়ের ঘটনাটি কামাল মিয়া বায়েজীদ থানায় জানানোর পর টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৫৯ ঘ.