২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগে পটুয়াখালীতে ইউপি সদস্য অবরুদ্ধ

গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে শনিবার ইউনিয়ন পরিষদের এক সদস্য নিজের লোকজনদের দ্বিতীয়বার ত্রাণ দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ লোকজন তাকে এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 02:10 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

পটুয়াখালী, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে শনিবার ইউনিয়ন পরিষদের এক সদস্য নিজের লোকজনদের দ্বিতীয়বার ত্রাণ দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ লোকজন তাকে এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। চর কাজল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার ইউপি কার্যালয়ে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বারেক হাওলাদার ত্রাণের চাল বিতরণ করেন। ওই দিন যারা চাল পাননি তাদের নতুন তালিকা করে শনিবার ত্রাণ দেওয়া হচ্ছিল। কিন্তু বারেক নিজের লোকজন যারা বৃহস্পতিবার চাল পেয়েছে তাদের নাম আবার তালিকাভুক্ত করলে অন্যরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে দুপুর ১ টার দিকে তারা বারেককে চর কাজল বাজারে পেয়ে ধাওয়া করলে তিনি একটি দোকানে আশ্রয় নেন। চেয়ারম্যান জানান, তিনি খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর তাকে মুক্ত করে নিয়ে আসেন এবং সবাইকে ত্রাণ দেওয়ার আশ্বাস দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯৫৮ ঘ.