২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের দাবিতে রংপুরে সড়ক অবরোধ

সারের দাবিতে শনিবার বিক্ষুব্ধ কৃষকরা রংপুর- পীরগাছা সড়ক অবরোধ করে। পরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে ঘণ্টাব্যাপী অবরোধ তুলে নেয় কৃষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 09:42 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

রংপুর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারের দাবিতে শনিবার বিক্ষুব্ধ কৃষকরা রংপুর- পীরগাছা সড়ক অবরোধ করে। পরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে ঘণ্টাব্যাপী অবরোধ তুলে নেয় কৃষকরা। স্থানীয়রা জানায়, ভরা মৌসুমে সার না পাওয়ায় কৃষকরা তাদের আলু ক্ষেতে সার দিতে পারছে না। কৃষি কর্মকর্তাদের কাছে ধর্না দিয়ে সার না পেয়ে শনিবার দুপুর সাড়ে ১১টায় রংপুর-পীরগাছা সড়কের মহিন্দ্রা এলাকায় অবরোধ করে। এর ফলে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ কৃষকরা একটি যাত্রীবাহী বাসও ভাংচুর করে। খবর পেয়ে জেলা প্রশাসন, যৌথবাহিনী, পুলিশ কর্মকর্তারা ওই এলাকায় গিয়ে কৃষকদের শান্ত করেন। অতিরিক্ত জেলা প্রশাসক কল্লোল কুমার চক্রবর্তী জানান, রোববার থেকে পর্যাপ্ত সার দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। এ আশ্বাস পেয়ে সাড়ে ১২টার দিকে কৃষকরা অবরোধ তুলে নেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.