২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের পণ্য ভারতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে: প্রণব মুখার্জি

বাংলাদেশসহ সার্কভুক্ত স্বল্পোন্নত দেশগুলো ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 07:21 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশসহ সার্কভুক্ত স্বল্পোন্নত দেশগুলো ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশসহ সার্কভুক্ত অন্যান্য স্বল্পোন্নত দেশগুলোর পণ্য ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের ব্যাপারে একটি প্রজ্ঞাপন ঘোষণা করা হবে। বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্য বেশি রপ্তানি হচ্ছে এ কথা স্বীকার করে প্রণব বলেন, "ভারতীয় পণ্য বাংলাদেশে বেশি রপ্তানি হচ্ছে কিন্তু বাংলাদেশের পণ্য আমদানি হচ্ছে কম। এতে বাণিজ্য ভারসাম্য ভারতের দিকেই বেশি।" তিনি বলেন, এই বৈষম্য কমানোর জন্য ভারত সরকার চিন্তাভাবনা করছে। এজন্য দুই দেশের বাণিজ্য সচিবদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, এই কমিটি বাণিজ্য ঘাটতি কমানোর ব্যাপারে সুপারিশমালা পেশ করবে। এর আগে সকালে প্রণব মুখার্জি ঢাকা পৌঁছান। ঘূর্ণিদুর্গত এলাকা পরিদর্শনে আসা ভারতের এই মন্ত্রী তার একদিনের সফরে বাংলাদেশের দক্ষিণের কিছু উপকূলীয় এলাকা ঘুরে দেখেন। ঢাকায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে প্রণব মুখার্জি উপস্থিত সাংবাদিকদের বলেন, "বাংলাদেশে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কথা বিবেচনা করে ভারত ইতোমধ্যে বাংলাদেশে অতিরিক্ত চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এখন বাংলাদেশ আগের চেয়ে অতিরিক্ত আরো ৫ লাখ টন চাল বেশি আমদানি করতে পারবে।" এ ছাড়া ঘূর্ণিদুর্গত এলাকার ১০টি গ্রাম পুনর্বাসনে ভারতের সহায়তা দেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি। সকালে বিমানবন্দরে পৌঁছেই প্রণব মুখার্জি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর হাতে ভারতের ত্রাণ সহায়তার স্মারক হস্তান্তর করেন। ভারতের এই মন্ত্রী এমন এক সময় চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিলেন যখন বাংলাদেশ সরকার সা