২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে শ্বশুর বাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

পঞ্চগড়ে শ্বশুরবাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গৃহবধূর স্বজনরা দাবি করেছে, তাকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 09:19 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

পঞ্চগড়, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে শ্বশুরবাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গৃহবধূর স্বজনরা দাবি করেছে, তাকে হত্যা করা হয়েছে। সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মালিপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে বৃহস্পতিবার রাতে ফেনসি বেগম (২১) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। ফেনসির মামা আবু তালেব সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার ভাগ্নির সঙ্গে একই এলাকার কেরামত আলীর ছেলে মোতাহার হোসেনের বিয়ে হয় প্রায় পাঁচ বছর আগে। বৃহস্পতিবার সকালে মোতাহার, তার বাবা কেরামত আলী, মা জরিমন নেছাসহ বাড়ির লোকজন লোকজন ফেনসিকে পিটিয়ে হত্যা করে। পরে তার লাশ রশিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতেই ফেনসির লাশ দাফন করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পঞ্চগড় থানার উপ-পরিদর্শক বাবুল হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তে