২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলায় নীলফামারীতে এক জনের যাবজ্জীবন

নীলফামারীর জলঢাকা উপজেলায় ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় ধর্ষক আজিজুল হককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

নীলফামারী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলায় ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় ধর্ষক আজিজুল হককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। আদালত আজিজুলের দুই সহযোগী মজিবর রহমান ও সৈয়দ আলীকে পাঁচ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডেরও আদেশ দেন। নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক আব্দুর রশিদ মিঞা এ রায় ঘোষণা করেন। মামলার অভিযোগে বলা হয়, জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের এক বিধবাকে ২০০০ সালের ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ করে সন্ত্রাসীরা। এ ঘটনায় একই এলাকার আজিজুল হক, মজিবর রহমান ও সৈয়দ আলীকে আসামি করে মামলা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক নুরুল আমিন তাদের তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭০০ ঘ.