কুড়িগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের আদালত এলাকা থেকে বুধবার এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতের নাম ময়নুল হক লাকি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন একটি মামলায় বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ২১ জঙ্গিকে হাজির করা হয়েছিল। ওই সময় তাদের সঙ্গে দেখা করতে গেলে লাকিকে গ্রেপ্তার করা হয়।
লাকিকে পরে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, লাকি গত মার্চ মাসে কুড়িগ্রাম সদর থানায় দায়েরকৃত একটি জঙ্গি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। সে জঙ্গি নেতা মতিন মেহেদীর সহযোগী ছিলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯২৭ ঘ.
bdnews24