২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু হত্যার দায়ে সাতীরায় দুই জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন চার জনের

সাতীরায় এক শিশুকে হত্যার দায়ে বুধবার দুই জনকে মৃত্যুদণ্ড এবং চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইদিন ঝিনাইদহে একটি হত্যা মামলায় পাঁচ জনের এবং ধর্ষণ মামলায় এক জনের যাজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছে। এদিকে অ্যসিড নিেেপর মামলায় চট্টগ্রামে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 12:49 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতীরায় এক শিশুকে হত্যার দায়ে বুধবার দুই জনকে মৃত্যুদণ্ড এবং চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইদিন ঝিনাইদহে একটি হত্যা মামলায় পাঁচ জনের এবং ধর্ষণ মামলায় এক জনের যাজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছে। এদিকে অ্যসিড নিেেপর মামলায় চট্টগ্রামে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সাতীরা প্রতিনিধি জানান, শিশু অর্ণব হত্যা মামলার রায়ে দুই জনকে মৃত্যুদণ্ড ও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বিচারক আশীষ রঞ্জন দাস এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, কালিগঞ্জ উপজেলার ঘুষড়ি গ্রামের গোলাম ফারুক ও আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের খলিলুর রহমান। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হচ্ছেন, কালিগঞ্জ উপজেলার ঘুষড়ি গ্রামের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, একই উপজেলার সাইহাটি গ্রামের সুশিল কুমার দফাদার, আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুস ছাত্তার ও একই উপজেলার খলিসানী গ্রামের মুকুল গাজী। মুকুল গাজী ছাড়া দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা কারাগারে রয়েছেন। আদালত মামলায় দুই আসামিকে খালাস দিয়েছে। মামলার সংপ্তি বিবরণে জানা যায়, ২০০০ সালের ১৮ জুন কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের ছেলে অর্ণব দাস বাবুকে (৮) আসামিরা অপহরণের পর হত্যা করে। ওই ঘটনায় অর্ণবের চাচা নিশান দাস কালিগঞ্জ থানায় একটি মামলা করেন। পুলিশ এই মামলায় আট জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, স্কুলছাত্র নাজমুল হাসানকে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দু বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান মোল্লা। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের হুমায়ুন, ইমতা, রফিকুল, নুরুল ও মামুন। মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৯ মার্চ আলামপুরের বাসিন্দা ও কোর্ট চাঁদপুরে পাইলট হাই স্কুলের ১০ শ্রেণির ছাত্র নাজমুলকে তার বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। নিহতের মা দণ্ডপ্রাপ্তদের আসামি করে মহেশপুর থানায় মামলায় দায়ের করেন। এদিকে ধর্ষণ মামলার রায়ে হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া গ্রামের মো. টিটন আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রোকেয়া বেগম। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালের ১৪ অক্টোবর রাতে আসামী টিটন ধুলিয়া গ্রামের এক ছাত্রীকে ধর্ষণ করে। এই ঘটনায় নির্যাতিতার ভাই হরিণাকুণ্ডু থানায় মামলাটি করেন। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, স্ত্রীকে এসিড নিেেপর দায়ে সরওয়ার হোসেন মৃধা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ একেএম আনোয়ার হোসেন। আসামির উপস্থিতেই এ রায় দেয়া হয়। সরওয়ার বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মানিক মিয়ার ছেলে। মামলার বিবরণে জানা যায়, নগরীর বন্দর থানার কলসীর দীঘির পাড় এলাকার সরওয়ার হোসেন যৌতুকের দাবিতে ২০০৬ সালের ২১ আগস্ট অ্যাসিড ছুড়ে স্ত্রী আয়েশা আক্তার ময়নার মুখমণ্ডল ও শরীর ঝলসে দেয়। এর দুদিন পর ময়না তার স্বামীকে আসামি করে বন্দর থানায় মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএআর/এমআই/১৬৩৭ ঘ.