২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক দেশে দুই নীতি থাকতে পারে না: জেনারেল হারুন

মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের সমন্বয়ক সাবেক সেনা প্রধান লে. জেনারেল হারুন অর রশিদ বীর প্রতীক বলেছেন, দুর্নীতির দায়ে অভিযুক্তরা জেলে যাবেন, আর যুদ্ধাপরাধীরা অবাধে বিচরণ করবে-এক দেশে এই দুই নীতি থাকতে পারে না। 'আইন সকলের জন্য সমান হওয়া উচিৎ' এ মন্তব্য করে জেনারেল হারুন বলেন, "এ সরকার অনেক ভাল কাজ করেছে। তাদেরকেই ন্যায় ও সমান বিচারের স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা নিতে হবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 04:00 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের সমন্বয়ক সাবেক সেনা প্রধান লে. জেনারেল হারুন অর রশিদ বীর প্রতীক বলেছেন, দুর্নীতির দায়ে অভিযুক্তরা জেলে যাবেন, আর যুদ্ধাপরাধীরা অবাধে বিচরণ করবে-এক দেশে এই দুই নীতি থাকতে পারে না। 'আইন সকলের জন্য সমান হওয়া উচিৎ' এ মন্তব্য করে জেনারেল হারুন বলেন, "এ সরকার অনেক ভাল কাজ করেছে। তাদেরকেই ন্যায় ও সমান বিচারের স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা নিতে হবে।'' মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা চট্ট্রগ্রাম অঞ্চল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংগঠনের পক্ষ থেকে জালাল উদ্দীন আহমেদ যুদ্ধাপরাধীদের বিচার, তাদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বর্জনসহ ৭ দফা কর্মসূচি ঘোষণা করেন। জেনারেল হারুন বলেন, "১৯৭২ সালে ৩৭ হাজার যুদ্ধাপরাধীর তালিকা করে মামলাভুক্ত করা হয়। '৭৩ সালে ২৬ হাজার মুক্তি পায়। বাকী ১১ হাজার বিচারাধীন ও ৭৮১ জনের শাস্তি হয়। কিন্তু '৭৫ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন সরকার দালাল আইন প্রত্যাহার করলে অনেক অপরাধী সরকারের বদান্যতায় বেরিয়ে যায়।" ৭ দফা দাবির মধ্যে আছে যুদ্ধাপরাধীদের বিচার আয়োজন, তাদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বর্জন, যুদ্ধাপরাধীদের সঙ্গে নির্বাচনী ঐক্য না করা, গণমাধ্যমে তাদের সংবাদ প্রকাশ না করা, সারাদেশে এলাকাভিত্তিক তালিকা করা ও চাকুরিতে তাদের না নেওয়া। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদুর রহমান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শামসুল হক, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, নাট্যাভিনেতা অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, জাসদের সভাপতি মঈনউদ্দিন খান বাদল ও সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সাবেক অতিরিক্ত মহা পুলিশ পরির্দশক মোহাম্মদ নুরুল আলম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৩২ঘ.