২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে ঈশ্বরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস আহমেদকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

পাবনা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস আহমেদকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। যৌথবাহিনী পাবনা ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেশ কিছুদিন ধরে ফেরদৌস আহমেদ স্কুল পরিদর্শন, শিক্ষকদের বদলিসহ বিভিন্ন কাজে ব্যাপক দুর্নীতি ও ঘুষ বাণিজ্য চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন স্কুলের শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে একাধিক বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা মেলে।" তিনি জানান, যৌথবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা শিক্ষা অফিসারের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের প্রমাণ পায়। এর জের ধরে যৌথবাহিনী মঙ্গলবার রাত ৮টার দিকে ঈশ্বরদী উপজেলা ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২১১৩ ঘ.