কক্সবাজার, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের মধ্যম সুতরিয়াপাড়া এলাকা থেকে মঙ্গলবার একটি এসএমজি, একটি রিভলবার, একটি পিস্তল ও দুইটি এলজি উদ্ধার করেছে পুলিশ।
সুতিপাড়ার একটি জলাশয়ে অস্ত্রগুলো পাওয়া যায়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন জানান, ধলঘাট ইউপি চেয়ারম্যান মকবুল আহমদের বাড়ির পাশের জলাশয় থেকে এলাকাবাসী কচুরিপানা তোলার সময় ব্যগভর্তি অস্ত্রের সন্ধান পায়। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০৫৬ ঘ.
bdnews24