ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে শরিয়তপুরে নিহত ২৬ জনের প্রতি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার ত্রাণ হিসেবে এসব পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়।
সকালে জাজিরায় নিহত তিন পরিবার, সদর উপজেলার তিন, গোসাইহাটে তিন, ভেদেরগঞ্জে তিন ও ডামুড্ডায় নিহত তিন জনের প্রত্যেক পরিবারের মধ্যে এ অর্থ সাহায্য দেওয়া হয়। এ ছাড়া দুর্গতদের মাঝে কম্বল, শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থও বিতরণ করে দলটি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, উপ দপ্তর সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের সাবেক সাংসদ কর্নেল শওকত আলী ও স্থানীয় নেতা-কর্মীরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জিএনএ/১৪৪০ ঘ.
bdnews24