২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা কর্মসূচিতে ডা. মিলনকে স্মরণ

আজ ২৭ নভেম্বর শহীদ মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে ডা. শাসমুল আলম খান মিলন মারা যান। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডা. মিলনের মৃত্যু স্বৈরশাসক এইচ এম এরশাদের পতনের চূড়ান্ত আন্দোলনের সূচনা করেছিল। মাত্র এক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 05:09 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আজ ২৭ নভেম্বর শহীদ মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে ডা. শাসমুল আলম খান মিলন মারা যান। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডা. মিলনের মৃত্যু স্বৈরশাসক এইচ এম এরশাদের পতনের চূড়ান্ত আন্দোলনের সূচনা করেছিল। মাত্র এক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এরশাদ। ডা. মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। শহীদ ডা. মিলন সংসদ সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজে ডা. মিলনের সমাধিতে এবং সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজে ডা. মিলনের সমাধিতে এবং সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলন স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। সংসদ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় ডা. মিলনের মা সেলিনা আখতারসহ দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী ও রাজনীতিক অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজে ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা জানান। ওয়র্কার্স পার্টি শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বিকেল চারটায় শহীদ আসাদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। জাসদ ভোর ছয়টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখে। ডা. মিলন শিশু সংসদ বিকেল তিনটায় বাংলাদেশ শিশু একাডেমীর শিশু-কিশোরদের ছবি আাঁকা প্রতিযোগিতার আয়োজন করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/জিএনএ/১১০০ ঘ.