২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার ঘটনার পর সব কারাগারে সতর্কতা

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জেএমবি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমানসহ পাঁচ জঙ্গির পালানোর চেষ্টার পর সারাদেশের সব কারাগারে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে তিন কারারক্ষীকে। উপ মহা কারাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পালাতে গিয়ে আহত হওয়া রঙ্গিলা ও মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লার ঘটনায় সারাদেশের সব কারাগারে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 05:58 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জেএমবি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমানসহ পাঁচ জঙ্গির পালানোর চেষ্টার পর সারাদেশের সব কারাগারে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে তিন কারারক্ষীকে। উপ মহা কারাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পালাতে গিয়ে আহত হওয়া রঙ্গিলা ও মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লার ঘটনায় সারাদেশের সব কারাগারে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।" ৫ জনের মধ্যে বাকি তিন জঙ্গি নাবিল, মো. গালিব ও রেদোয়ানকে কুমিল্লা কারাগার হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়েছে। ওই ৫ কয়েদির বিরুদ্ধে সোমবার কুমিল্লা মডেল থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। কুমিল্লা কারাগারের জেলার মো. সালেক উদ্দিন জানান, ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য যুগ্ম স্বরাষ্ট্র সচিব মোস্তাফিজুর রহমান, ডিআইজি (প্রিজন) মেজর সামসুল হায়দার ছিদ্দিকী, চট্রগ্রাম ও সিলেট বিভাগের ডিআইজি (প্রিজন) শেখ মো. সাইফ আলম, নোয়াখালীর জেল সুপার মিজানুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম খান ও পুলিশ সুপারের একজন প্রতিনিধি সোমবার দিনভর কুমিল্লা কারাগরে তদন্ত চালান। এসময় দায়িত্বে অবহেলার কারণে কারারক্ষী ইনচার্জ আবদুস সোবহান, কারারক্ষী আনোয়ার হোসেন ও মো. রমজানকে সাময়িক বরখাস্ত করা হয়। সালেক উদ্দিন জানান, ওই ৫ জেএমবি সদস্য কারাগারের কপোতাক্ষ সেলের ৫ নম্বর কক্ষে বন্দি ছিল। তদন্তের পর ধারণা করা হচ্ছে তারা আগে থেকেই সেলের তালার চাবি বানিয়ে রেখেছিল। রোববার রাত ৮ টার দিকে তারা তালা খুলে সেল থেকে বেরিয়ে পড়ে। তারপর একজনের কাঁধে আরেকজন দাঁড়িয়ে গামছার সাহায্যে দেয়াল টপকানোর চেষ্টা করে। এভবে দুজন দেয়াল টপকেও যায়। কারারক্ষীরা বিষয়টি টের পেয়ে পাগলা ঘণ্টা বাজিয়ে দেয় এবং দেয়ালের ভেতর থেকে তিন জঙ্গিকে ধরে ফেলে। দেয়ালের বাইরে জনতার সহায়তায় বাকি দুজনকে আটক করা হয়। ওই ঘটনায় ৫ জঙ্গির বিরুদ্ধে সোমবার কুমিল্লা মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলে সালেক উদ্দিন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এমএআর/জেকে/২৩৪৭ ঘ.