ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার শান্তিকামনায় রাজধানীর পোস্তগোলা মহাশ্মশানে সোমবার পাঁচ দিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে।
ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত।
পোস্তগোলা মহাশ্মশান কমিটির সভাপতি নিতাই চন্দ্র ঘোষ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার অরুণোদয় থেকে শুরু করে আগামী শুক্রবার পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২২৩১ ঘ.
bdnews24