ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জামিল ওসমানকে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও সচিব মো. কামাল উদ্দিন আহমেদকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।
সোমবার সকালে সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।
সাবেক তথ্য সচিব দিদারুল আনোয়ার ৪ নভেম্বর অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাওয়ার পর থেকে তথ্য সচিবের পদটি শুন্য ছিল।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া মো.কামালউদ্দিনকে বর্তমান সরকার চলতি বছরের ৮ মার্চ ওএসডি করে। ওএসডি হওয়ার আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এসকে/১৩৫৫ঘ.
bdnews24