২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাতাদের সঙ্গে পরবর্তী বৈঠকে সাহায্যের পরিমাণ জানা যাবে

সরকারের সঙ্গে দাতা দেশ ও সংস্থাগুলোর পরবর্তী বৈঠকে জানা যাবে তাদের কাছ থেকে কি পরিমাণ সাহায্য পাওয়া যাবে। এ বিষয়ে তৃতীয় পর্যায়ের বৈঠক হবে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 04:09 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে দাতা দেশ ও সংস্থাগুলোর পরবর্তী বৈঠকে জানা যাবে তাদের কাছ থেকে কি পরিমাণ সাহায্য পাওয়া যাবে। এ বিষয়ে তৃতীয় পর্যায়ের বৈঠক হবে মঙ্গলবার। রোববার এক সংবাদ সম্মেলনে খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এ কথা জানান। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দুর্গত এলাকায় পানির উৎসের ব্যবস্থা করতে জেলা পরিষদগুলোকে তাদের চলতি বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৩০ শতাংশ অর্থ ব্যয়ের নিদের্শ দেওয়া হয়েছে। ড. আইয়ুব মিয়া জানান, বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি সাহায্য ঢাকায় বিমানবন্দরের অস্থায়ী কার্যালয়ে গ্রহণ করা হবে। সেখান থেকে সশস্ত্র বাহিনীর বিভাগের মাধ্যমে বরিশাল আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হবে। পরে তা বিভিন্ন দুর্গত এলাকায় বণ্টন করা হবে। এতে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম আরো সুষ্ঠুভাবে করা সম্ভব হবে। তিনি বলেন, ত্রাণ কাজ তদারকের জন্য বরিশাল আঞ্চলিক কার্যালয়ে যোগ দিতে রোববার বিকেলে ঢাকা ছেড়েছেন যোগাযোগ উপদেষ্টা এমএস মতিন। সেখানে তিনি সমন্বয়কের কার্যক্রম শুরু করবেন। ত্রাণ সামগ্রী পরিবহনের ব্যয় নির্বাহের জন্য সরকার ইতোমধ্যে এক কোটি টাকা বরাদ্দ করেছে বলেও ড. আইয়ুব জানিয়েছেন। তিনি আরো জানান, দেশের ব্যবসায়ী স