২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সন্দ্বীপে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর থেকে শনিবার র‌্যাব চারটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে। এগুলো হল- একটি থ্রি নট থ্রি রাইফেল, দুটি একনলা বন্দুক, একটি এলজি, ১৯০ রাউন্ড রিভলবারের গুলি, ১৫ রাউন্ড বন্দুকের কার্তুজ ও একটি রামদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 03:13 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর থেকে শনিবার র‌্যাব চারটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে। এগুলো হল- একটি থ্রি নট থ্রি রাইফেল, দুটি একনলা বন্দুক, একটি এলজি, ১৯০ রাউন্ড রিভলবারের গুলি, ১৫ রাউন্ড বন্দুকের কার্তুজ ও একটি রামদা। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারি পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম জানান, এসব অস্ত্র ও গোলাবারুদ সন্তোষপুর ইউনিয়নের দিলদার চেয়ারম্যানের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ছিল। এ ঘটনায় সন্দ্বীপ থানায় মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এসএনডি/২১০৮ ঘ.