২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র তৈয়েবুরের বিরুদ্ধে আরেকটি মামলা

কারা অন্তরীণ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 01:11 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

খুলনা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারা অন্তরীণ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। তিন লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে শুক্রবার সদর থানায় একটি মামলা করেন নগরীর সান্ধ্য বাজারের কাঁচামাল ব্যবসায়ী আব্দুল কুদ্দুস। মামলায় মেয়র ছাড়াও অপর সাত জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে মেয়রের বিরুদ্ধে ৭টি চাঁদাবাজিসহ মোট ৯টি মামলা দায়ের করা হলো। মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, নগরীর হাজী মেহের আলী রোড থেকে সান্ধ্য বাজারটি ময়লাপোতা মিট মার্কেটে সরিয়ে নেয়ার পর সেখানে দোকান বরাদ্দ দেয়ার নাম করে ব্যাবসায়ীদের কাছ থেকে মোট তিন লাখ টাকা চাঁদা নেন মেয়র তৈয়েবুরসহ আসামিরা। কিন্তু টাকা নিয়েও সে দোকান বরাদ্দ দেয়া হয়নি। তদন্তের স্বার্থে মামলার বাকি আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি ওই পুলিশ কর্মকর্তা। গত ২ নভেম্বর রাতে শেখ তৈয়েবুরকে তার রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি যশোর কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমআই/১৯০৫ ঘ.