২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলোচ্ছ্বাসের আতংকে পটুয়াখালীতে বৃদ্ধের মৃত্যু

জলোচ্ছ্বাসের আতংকে বৃহস্পতিবার মধ্যরাতে মাইনুদ্দিন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি দুমকী উপজেলার মুরাদিয়া গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 12:34 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

পটুয়াখালী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জলোচ্ছ্বাসের আতংকে বৃহস্পতিবার মধ্যরাতে মাইনুদ্দিন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি দুমকী উপজেলার মুরাদিয়া গ্রামে। শুক্রবার মুরাদিয়া গ্রামের মো. জাফরউল্লাহ জানান, বৃহস্পতিবার রাত ৯টা থেকে গুজব শুরু হয় যে, প্রবল জলোচ্ছ্বাসে বরগুনা জেলা ডুবে গেছে এবং জলোচ্ছ্বাস পটুয়াখালীর দিকে ধেয়ে আসছে। ওই খবর শুনে বিভিন্ন এলাকার হাজার-হাজার মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নেয়। রাত ১টার দিকে মাইনুদ্দিনকে তার স্বজনরা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। এ সময় আতংকিত মাইনুদ্দিন অসুস্থ হয়ে পরলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে আবহাওয়া অফিস শুক্রবার জানায়, স্বাভাবিক একটা উঁচু ঢেউয়ের কথা শুনে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষ আতংকিত হয়ে পড়ে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার পর মানুষের মধ্যে জলোচ্ছ্বাসের আতংক দূর হয়। বৃহস্পতিবার রাতে বাড়ি-ঘর ছাড়া লোকজন শুক্রবার ফিরে এসেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিসি/এসকে/১৮১২ঘ.