টাঙ্গাইল, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মির্জাপুর উপজেলার গোড়াইলে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।
নিহত একজনের নাম হাবিবুল্লাহ (৩৫)। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। দ্বিতীয় জনের পরিচয় পাওয়া যায়নি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, বৃহস্পতিবার ভোরে বগুড়া থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় পাঁচ জন।
বদরুল আলম জানান, আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৪৩০ ঘ.
bdnews24