২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রতারণা মামলায় জামিন পেলেন অদিতি

বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বান্ধবী হিসেবে পরিচিত অদিতি চৌধুরী একটি প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় সোমবার জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 06:17 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বান্ধবী হিসেবে পরিচিত অদিতি চৌধুরী একটি প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় সোমবার জামিন পেয়েছেন। অদিতি সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম হাফিজুর রহমানের আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউসন) মোহাম্মদ ফরিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অদিতির সাবেক স্বামী অনিরুদ্ধ সেনগুপ্ত ২০০৫ সালের ১৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ারি থানায় এ মামলাটি করেছিলেন। এর আগে গত রোববার জরুরি বিধিমালায় করা একটি মামলা থেকে খালাস পেলে অদিতি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। গিয়াস আল মামুনের দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগে চলতি বছরের প্রথম দিকে যৌথবাহিনী অদিতিকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএইচবি/০০০৯ ঘ.