ঝিনাইদহ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নগর বাগানে ট্রাক ও টেম্পোর সংঘর্ষে দুই টেম্পোযাত্রী নিহত ও নয় জন আহত হয়েছে।
নিহতরা হলেন সদর উপজেলার আহসান নগর গ্রামের সাহেব আলী (৫৫) ও রামনগর গ্রামের কমেলা বেগম (৫০)। হাসপাতালে নেওয়ার পর বিকালে তারা মারা যান। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপ পরিদর্শক ডেইজি বেগম জানান, সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই টেম্পো যাত্রী। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২৩৪০ ঘ.
bdnews24