বাগেরহাট, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোববার বেলা ১টা। শরণখোলা উপজেলার তাফালবাড়ি কলেজের সামনে শতাধিক লোকের ভিড়। ভিড়ের কারণ একটি লাশ এইমাত্র পাশের ডোবা থেকে তুলে সড়কের ওপর রাখা হয়েছে। লাশটি শিশুর। ফুলে উঠেছে। গা শিউরানো দৃশ্য।
কিন্তু ভিড় করা লোকদের তেমন কোনো অনুভুতি দেখা গেল না। দুদিনে তারা এমন মৃতদেহ কতই দেখেছেন। তারা লাশ তুলে এনেছেন ধানক্ষেত থেকে, নদী-ডোবা-পুকুর থেকে। রোববার এই শিশুর আগে আরও সাতটি মৃতদেহ পাওয়া গেছে। জানালেন সাউথখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক।
তিনি বললেন, 'এই মাত্র শিশুটির লাশ পাওয়া গেল ডোবার কচুরিপানার নিচে। এনিয়ে আজ দুপুর পর্যন্ত ৮টি লাশ পাওয়া গেল। গত দুই দিনে কতগুলো লাশ পেয়েছি তার সঠিক হিসাব রাখতে পারিনি। পাঁচশর কম হবে না।"
তিনি বলেন, "এখনো অনেক লোক নিখোঁজ আছে। তাই আরও অনেক লাশ পাওয়ার আশঙ্কা করছি।"
মোজাম্মেল হোসেনের পাশে কাফনের কাপড় হাতে দাঁড়িয়ে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহাদত হোসেন। তিনি বলেন, "উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘুরে ঘুরে কাফনের কাপড় বিতরণ করছি।"
তাফালবাড়ি কলেজ এলাকা থেকে ফেরার সময় দেখা গেল রাস্তার ওপর একটি লাশ রেখে বসে আছেন দুইজন। অপেক্ষা করছেন কাফনের কাপড়ের জন্য। কথা বলতে চাইলেও পারলেন না। কাঁদতে শুরু করলেন। তাদের ফুঁপিয়ে কান্নার জন্য কথা বোঝা যাচ্ছিল না। এলাকার লোকজন জানাল, লাশটি তাদের সন্তানের।
এখানের অনেকেরই ঝড়ের পর থেকে পেটে দানাপানি পড়েনি। টাকা থাকলেও খাবার মিলছে না। আশে পাশে কোনো বাজার নেই। আফালবাড়ি বাজারটি লণ্ডভণ্ড হয়ে গেছে। বাজারের গোটা পঞ্চাশেক দোকানের একটিরও অস্তিত্ব নেই।
বাজারটি এখন যেন বিরান ভূমি। সবকিছু ভেসে গেছে। চাল, ডাল, তেল
bdnews24