২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হিসেবে মৃতের সংখ্যা ২৩০০

সরকারি হিসাবে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ২৩০০ জনে দাঁড়িয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা রোববার রাত সাড়ে ৮টায় এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 02:31 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সরকারি হিসাবে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ২৩০০ জনে দাঁড়িয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা রোববার রাত সাড়ে ৮টায় এ তথ্য জানান। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খুলনায় ১৫, বরগুনায় ৭১৭, বাগেরহাটে ৬৬৯, পটুয়াখালিতে ৩৩০, পিরোজপুরে ২৮৫, সাতক্ষীরায় ১১৬, বরিশালে ৮৫, ঝালকাঠিতে ৩৪, ভোলায় ৩১, ফরিদপুরে ১১, গোপালগঞ্জে ২৯, মাদারীপুরে ৩৮, শরীয়তপুরে ১৭, লক্ষ্মীপুরে ২, চাঁদপুরে ৪, চট্টগ্রামে ১, যশোরে ১, রাজবাড়ীতে ১, মুন্সীগঞ্জে ৪, নারায়ণগঞ্জে ২, নরসিংদীতে ১, নড়াইলে ১, মৌলভীবাজারে ১ ও ঢাকায় ৪ জন মারা গেছে। এদিকে সকালে নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দলিল উদ্দিন জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাণহানী ও সম্পদের ক্ষয়ক্ষতির একটি তালিকা তারা তৈরি করেছেন। ওই তালিকা অনুযায়ী, সারা দেশের ১২২টি উপজেলার ৮৭৭টি ইউনিয়ন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় ৮ লাখ ৮২ হাজার ৩৯১টি পরিবারের ৩১ লাখ ২২ হাজার ৭৪৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকাগুলোতে ১৮ হাজার ১২২ একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আংশিক ক্ষতি হয়েছে ৭ লাখ ৪ হাজার ৭৬৮ একর জমির ফসলের। ২ লাখ ৭৩ হাজার ২৩৩টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আংশিক ক্ষতি হয়েছে ৬ লাখ ৭ হাজার ৩১১টির। ২ লাখ ৪২ হাজার ৩৫০টি গরু, ছাগল ও হাঁস, মুরগি মারা গেছে। ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ এবং ৪ হাজার ২৬টির আংশিক ক্ষতি হয়েছে। ৫৮ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩৬৩ কিলোমিটার রাস্তা। ৩৯ কিলোমিটার বাঁধ ভেঙ্গে গেছে। এছাড়া ৩৪ লাখ ৫ হাজার ১৯টি বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে বা ভেঙে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমআরএফ/টিএইচ/জেকে/২১২৪ঘ.