২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১৮৬১

ঘূর্ণিঝড় সিডর আঘাতের তৃতীয় দিনে রোববার সকাল ৯টা পর্যন্ত সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬১ জনে। আহত হয়েছে ১৪৫৮ এবং নিখোঁজ রয়েছে ১০৬৭ জন। (আপডেট-৮)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 07:38 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঘূর্ণিঝড় সিডর আঘাতের তৃতীয় দিনে রোববার সকাল ৯টা পর্যন্ত সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬১ জনে। আহত হয়েছে ১৪৫৮ এবং নিখোঁজ রয়েছে ১০৬৭ জন। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রন কক্ষ রোববার সকাল ৯ টা পর্যন্ত ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার এই ক্ষয়ক্ষতির হিসাব পেয়েছে বলে বিডিনিউজ টুয়েন্টেফোর ডটকমকে জানান নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দলিল উদ্দিন। তিনি বলেন, "রোববার সকাল ৯ টা পর্যন্ত ঘূর্ণিঝড়ে প্রাণহানী ও সম্পদের ক্ষয়ক্ষতির যে হিসাব পেয়েছেন তার ভিত্তিতে এই রিপোর্ট তৈরী করা হয়েছে"। নিয়ন্ত্রণ কক্ষের রিপোর্ট অনুযায়ী, সারা দেশের ১২২টি উপজেলার ৮৭৭টি ইউনিয়ন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় ৮ লাখ ৮২ হাজার ৩৯১টি পরিবারের ৩১ লাখ ২২ হাজার ৭৪৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ১৮৬১ জন, আহত হয়েছেন ১৪৫৮ জন নিখোঁজ রয়েছেন ১০৬৭ জন এবং অন্যান্যদের কেউ সামান্য আঘাত পেয়ে, কেউ স্বজন হারিয়ে, কেউ সম্পদ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দলিল উদ্দিন জানান, দূর্গত এলাকায় ১৮ হাজার ১২২ একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আর আংশিক ক্ষতি হয়েছে ৭ লাখ ৪ হাজার ৭৬৮ একর জমির ফসল। ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে ২ লাখ ৭৩ হাজার ২৩৩টি এবং আংশিক ক্ষতি হয়েছে ৬ লাখ ৭ হাজার ৩১১টি। ২ লাখ ৪২ হাজার ৩৫০টি গরু, ছাগল ও হাঁস, মুরগি মারা গেছে। ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ এবং ৪ হাজার ২৬টি আ্ংশিক ক্ষতি হয়েছে। ৫৮ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং আংশিক ক্ষতি হয়েছে ১৩৬৩ কিলোমিটার। ৩৯ কিলোমিটার বাঁধ ভেঙ্গে গেছে। এছাড়া ৩৪ লাখ ৫ হাজার ১৯টি বিভিন্ন প্রজাতির গাছ ধ্বংস হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/আরএ/জিএনএ/১৩৩০ ঘ.