২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর নিউমার্কেটের দুই নৈশপ্রহরী খুন

শহরের নিউমার্কেটের দুই নৈশপ্রহরীকে শুক্রবার গভীর রাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- আবুল কালাম মোল্লা (৫৫) ও শেখ আমজাদ (৬৫)। আবুল কালামের বাড়ি শহরের শোভারামপুর ও শেখ আমজাদের বাড়ি শহরতলী বিলমাহমুদপুরে। এরা দু'জন চাচাতো ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 05:13 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ফরিদপুর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের নিউমার্কেটের দুই নৈশপ্রহরীকে শুক্রবার গভীর রাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- আবুল কালাম মোল্লা (৫৫) ও শেখ আমজাদ (৬৫)। আবুল কালামের বাড়ি শহরের শোভারামপুর ও শেখ আমজাদের বাড়ি শহরতলী বিলমাহমুদপুরে। এরা দু'জন চাচাতো ভাই। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, গলায় দড়ি বেঁধে শ্বাসরোধ করার পর মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তাদের খুন করেছে দুর্বৃত্তরা। জিজ্ঞাসাবাদের জন্য নবাব (৩৮) নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। নিহতদের সঙ্গে পাহারায় নিয়োজিত শেখ হিরু (৫০) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি রাত দেড়টায় দোতলার একটি ঘরে ঘুমাতে যান। রাত সোয়া তিনটার দিকে ঘুম ভেঙে গেলে দুই সহকর্মীকে খুঁজতে খুঁজতে বাজারের ফলপট্টির গলিতে যান। সেখানে তাদের লাশ পড়ে থাকতে দেখেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩০৮ ঘ.