ঢাকা,নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বদলে গেছে চেনা পরিপার্শ্ব। উপড়ে গেছে অসংখ্য গাছ যার মধ্যে আছে মহীরুহও। গুড়িয়ে গেছে ঘর-বাড়ি। ভেসে গেছে গবাদিপশু,ক্ষেতের ফসল।
শুক্রবার পিরোজপুরের কাউখালী থেকে টেলিফোনে এরকমই এক ধ্বংসলীলার চিত্র তুলে ধরলেন স্বপন ব্যাপারী।
"আমার বাড়ির পাকা দেওয়ালও যেন কাঁপছিল। খুবই ভয় পেয়েছিলাম। এমনিতে আমি কিন্তু বেশ শক্ত মানুষ"-বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন স্বপন।
স্বপনের ধারণা, তার এলাকার এমন একটি টিনের চালের ঘরও নেই যার কিছু -না- কিছু ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকেই প্রবলবেগে বাতাস বইতে থাকে। মাত্র ঘন্টাখানেকের মধ্যেই ঝড়ের গতিবেগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। স্বপন বললেন, "মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীটা কাঁপছে।"
স্রেফ মিনিট দুয়েকের মধ্যে কচা নদীর পানি দুই তীর ছাপিয়ে তীরবর্তী সব বাড়িঘর প্লাবিত করে। আবার নদীর পানি নেমেও যায় একই দ্রুততায়।
যুব উন্নয়ন অধিদপ্তরের গ্র"প অ্যানিমেটর স্বপন ব্যাপারীর এলাকায় এখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ। প্রত্যন্ত এলাকাটিতে এক মাসেও বিদ্যুৎ আসে কিনা তা নিয়ে তিনি সন্দীহান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এডি/বিডি/এসকে/০৩১৩ঘ.
bdnews24