২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ভোর নাগাদ মগবাজার ও উলন গ্রিডে বিদ্যুৎ আসতে পারে

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানীর বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। এর মধ্যে মগবাজার ও উলন গ্রিডে শনিবার ভোর নাগাদ বিদ্যুৎ পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা)'র কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2007, 07:37 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানীর বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। এর মধ্যে মগবাজার ও উলন গ্রিডে শনিবার ভোর নাগাদ বিদ্যুৎ পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা)'র কর্মকর্তারা। তবে শনিবার সকালের আগে ধানমণ্ডি গ্রিডে কোনও বিদ্যুৎ আসছে না। পিডিবি-র লোড ডেসপ্যাচ সার্কেলের (এলডিসি) প্রকৌশলী আলী মনসুর শুক্রবার রাত ১২টা ৫৫ মিনিটে জানান, সারা দেশে ওই সময় মোট বিদ্যুৎ উৎপাদন ছিল ৯০৫ মেগাওয়াট যা মোট সর্বোচ্চ ক্ষমতার ২০ শতাংশের নিচে। ঢাকা ও ঢাকার আশেপাশে উৎপাদন ছিল ১৫০ এর কম। শুক্রবার রাত সোয়া ১২টায় ডেসা নিয়ন্ত্রণ কক্ষের উপ-সহকারী প্রকৌশলী মো. মামুনুর রশীদ বলেন, "ধানমণ্ডি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। ধানমণ্ডি গ্রিডের একটি ট্রান্সফর্মার নষ্ট হয়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। যন্ত্রটি প্রতিস্থাপনের কাজ চলছে। হয়তো সকালের আগে এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভ