২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের অভিযোগ যাচাইবাছাই কমিটিতে থাকছেন না গণ্যমান্য ব্যক্তিরা

বিভাগীয় ও জেলা পর্যায়ে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ যাচাই-বাছাই কমিটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আর থাকছেন না। এর পরিবর্তে কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি এ কাজ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 08:40 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিভাগীয় ও জেলা পর্যায়ে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ যাচাই-বাছাই কমিটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আর থাকছেন না। এর পরিবর্তে কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি এ কাজ করবে। এছাড়া সময় সাশ্রয়ের জন্য অনুসন্ধান ও তদন্তকর্মকর্তা হিসেবে একই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। তবে পৃথক কর্মকর্তাকে এ দুই কাজে অন্তর্ভূক্ত করা যাবে। দূর্নীতি দমন কমিশনের (দুদক) বিধিমালায় যে ২৯টি সংশোধনী আনা হয়েছে তাতে এ বিধান রাখার কথা জানিয়েছেন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল। এদিকে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহ্মেদ, সৈয়দা সাজেদা চৌধুরী, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সাংসদ এ কে এম রহমত উল্লাহ, সড়ক পরিবহন সংস্থার সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারসহ নয়জনের সম্পদের হিসাব চেয়ে নোটিশ অনুমোদন করেছে দুদক। কর্নেল হানিফ ইকবাল দুদক বিধিমালার সংশোধনী সম্পর্কে বৃহস্পতিবার ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ইতিমধ্যে এ সংশোধনীতে স্বাক্ষর করেছেন। আগামী সপ্তাহের মধ্যেই এটা গেজেট আকারে প্রকাশ করা যাবে বলে তিনি আশাবাদী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "অনুসন্ধান ও তদন্তকারী কর্মকর্তা হিসেবে একই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। এটা করা হলে অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে অনেক সময় সাশ্রয় হবে। তবে পৃথক কর্মকর্তাকে এ দুই কাজে অন্তর্ভূক্ত করার সুযোগও রাখা হয়েছে। বিভাগীয় ও জেলা পর্যায়ে কমিশনের অভিযোগ যাচাই-বাছাই কমিটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আন্তর্ভুক্তি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি এ কাজ করবে।" কর্নেল হানিফ বলেন, "দুদককে স্ব-শাসিত করার যে প্রক্রিয়া চলছিল তা-ও দ্রুত এগুচ্ছে। আইন মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে। এখন রাষ্ট্রপতির অনুমোদন পেলে তা অধ্যাদেশ আকারে জারি হবে।" অপর এক প্রশ্নের জবাবে হানিফ ইকবাল বলেন, "সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে দুদকের আইনের আওতায় কার্যক্রম গ্রহণ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরকে চিঠির মাধ্যমে দুদক অবহিত করবে।" তিনি জানান, কমিশন গত তিন দিনে নয় জনের বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নোটিশ অনুমোদন করেছে। এছাড়া সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের বিষয় অনুমোদন করা হয়। এর মধ্যে ঢাকার মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহ্মেদ, সৈয়দা সাজেদা চৌধুরী, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সাংসদ এ কে এম রহমত উল্লাহ, সড়ক পরিবহন সংস্থার সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ অনুমোদন করা হয়েছে। খালেদা জিয়ার সাবেক সহকারি একান্ত সচিব সামসুল আলম, শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব আলাউদ্দিন নাসিম ওরফে আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক ইমারত পরিদর্শক আমীর খসরুরকে এ নোটিশ পাঠানো হবে। অন্যদিকে প্রায় ৫০ লাখ টাকার সম্পদ গোপন ও ৯৬ লাখ ২০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের বিরুদ্ধে এক কেটি ৯৭ লাখ ১২ হাজার টাকার সম্পদ গোপন ও তিন কোটি ৫৫ লাখ ৯৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার প্রস্তুতিও শেষ হয়েছে বলে দুদক মহাপরিচালক জানিয়েছেন। এছাড়া উত্তরা গ্র"পের মালিক গিরিধারী লাল মোদীর বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগসহ নারায়ণগঞ্জের বাংলা নিট ওয়্যারস এর পলাশ বড়