২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তুফান আইয়্যুক, বাতাস ঝাপটা মাইল্যে- তারপর আরা যাইয়্যুম'

বারবার প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে সাগরপাড়ের মানুষের প্রায় গা সওয়া হয়ে গেছে এমন বিপদ। এজন্য ঘূর্ণিঝড় 'সিডর' এর পূর্বাভাসেও তেমন বিচলিত নন তারা। দুপুর পর্যন্ত উপকূলের অনেকই যায়নি আশ্রয়কেন্দ্র। নিরাপদে তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের গাফিলতিরও অভিযোগ পাওয়া গেছে। জানাচ্ছেন রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বারবার প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে সাগরপাড়ের মানুষের প্রায় গা সওয়া হয়ে গেছে এমন বিপদ। এজন্য ঘূর্ণিঝড় 'সিডর' এর পূর্বাভাসেও তেমন বিচলিত নন তারা। দুপুর পর্যন্ত উপকূলের অনেকই যায়নি আশ্রয়কেন্দ্র। নিরাপদে তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের গাফিলতিরও অভিযোগ পাওয়া গেছে। জানাচ্ছেন রুহুল আমিন রানা। ১৯৯১এর মতো আরেকটি ঝড় ধেয়ে আসার পূর্বাভাসের পরও তারা কেন নিরাপদ আশ্রয়ে সড়ে যাচ্ছেন না- এমন প্রশ্নের জবাবে চট্টগ্রামের চর পাড়ার বাসিন্দা ৬৫ বছর বয়সী আব্দুস সামাদ বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জায়গাত মরি যাইয়্যুম, তবু ঘর ছাড়ি ন যাইয়্যুম (গ্রামেই মারা যেতে রাজি, তবুও বাড়ি ছাড়ব না)।" বারবার নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান সত্ত্বেও আব্দুস সামাদের সাফ কথা- "তুফান আইয়্যুক, বাতাস ঝাপটা মাইল্যে- তারপর আরা যাইয়্যুম। আর হনডেই বা যাইয়্যুম বউ, পোয়া, জিনিসপত্র লই। (তুফান আসুক, বাতাস বাড়