ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, উপকূলীয় এলাকার দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত। তিনি একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের মানুষ যেন এ দুর্যোগ মোকাবিলা করতে পারে, সেজন্য দেশবাসীর দোয়া কামনা করেন।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পোষাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত বাটেক্সপো ২০০৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, "উপকূলীয় অঞ্চলে এক প্রলয়ঙ্করী দুর্যোগ ধেয়ে আসছে। সরকার এ দুর্যোগ মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এআরএইচ/ বিআর/এসকে/১৩১০ ঘ.
bdnews24