২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ট্রলার ডুবে দুই শিশুর মৃত্যু, নিখোঁজ আট

চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুরে বুধবার পদ্মা নদীতে ট্রলার ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও আটজন। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইমুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় শতাধিক যাত্রী নিয়ে তিনটি ট্রলার চরভদ্রাসনের হরিরামপুর থেকে চরসালিপুর যাচ্ছিল। মাঝ নদীতে ট্রলার তিনটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 05:00 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ফরিদপুর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুরে বুধবার পদ্মা নদীতে ট্রলার ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও আটজন। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইমুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় শতাধিক যাত্রী নিয়ে তিনটি ট্রলার চরভদ্রাসনের হরিরামপুর থেকে চরসালিপুর যাচ্ছিল। মাঝ নদীতে ট্রলার তিনটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে শেখ শাহজাহান নামে এক ব্যক্তির দুই বছরের মেয়ে এবং মিলন খাঁর তিন বছরের ছেলের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের নাম জানা যায়নি। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুর রহমান খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের বাবার নাম জানা গেলেও তাদের নাম এবং নিখোঁজদের পরিচর মেলেনি। হরিরামপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম জানান, ইউএনও ও ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৫০ ঘ.