ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মাদক মামলায় তিন দিনের রিমান্ড শেষে হোটেল পূর্বাণীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নালকে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৩ এর উপপরিদর্শক অসিকুর রহিম বুধবার বিকেলে জয়নালকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করলে আসামি পক্ষের আইনজীবীরা জয়নালের জামিনের আবেদন করেন।
শুনানি শেষে হাকিম শাহানাজ সুলতানা জামিনের আবেদন খারিজ করে দিয়ে জয়নালকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৪ নভেম্বর মাহবুবুর রহমান জয়নাল ও মডেল কন্যা জান্নাতুল ফেরদৌস নিকি আদালতে আত্মসমর্পণ করতে গেলে র্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে। ৬ নভেম্বর জয়নালকে অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গত ২৯ অক্টোবর গভীর রাতে জয়নালের ধানমণ্ডির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা, সোনা ও হীরার গহনা, মদ, অস্ত্র ও নেশাদ্রব্য উদ্ধার করে র্যাব সদস্যরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/বিআর/জেকে/এমএ/১৯১০ ঘ.
bdnews24