পাবনা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়ন থেকে ১১টি বোমা উদ্ধার করেছে র্যাব।
ইউনিয়নের মাঝপুর গ্রামের একটি জলাশয়ে বোমাগুলো পাওয়া যায় বলে জানিয়েছেন র্যাব-১২ এর কর্মকর্তা মেজর আমজাদ হোসেন।
তিনি বিডিনিউজ টুয়েনিটফোর ডটকমকে জানান, ওই গ্রামের একটি সরকারি জলাশয়ে মাছ ধরার জন্য এক ব্যক্তি জাল ফেললে দুটি ব্যাগ উঠে আসে। ব্যাগ দুটির ভেতর পাওয়া যায় ১১টি বোমা।
স্থানীয় লোকজন খবর দিলে র্যাব গিয়ে বোমাগুলো নিয়ে আসে বলে মেজর আমজাদ জানান।
বোমাগুলো পাবনার র্যাব ক্যাম্পে রাখা হয়েছে। এগুলো পরীক্ষায় বোমা বিশেষজ্ঞ পাঠানোর জন্য বগুড়া ক্যান্টনমেন্টে খবর দেয়া হয়েছে বলে র্যাব জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৬ ঘ.
bdnews24