২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

পাবনা-ঈশ্বরদী সড়কের কালিকাপুর এলাকায় মঙ্গলবার বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মোটর সাইকেলটি চাপা দিয়ে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ১৫ বাসযাত্রীও আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 06:39 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

পাবনা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনা-ঈশ্বরদী সড়কের কালিকাপুর এলাকায় মঙ্গলবার বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মোটর সাইকেলটি চাপা দিয়ে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ১৫ বাসযাত্রীও আহত হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে কালিকাপুর এলাকায় পাবনাগামী একটি বাস একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল আরোহী আনোয়ার হোসেন ও রুস্তম আলী ঘটনাস্থলেই মারা যান। নিহত দুজনের বাড়িই সদর উপজেলার টেবুনিয়া গ্রামে। তারা ঈশ্বরদী যাচ্ছিলেন। পুলিশ জানায়, মোটর সাইকেলকে চাপা দিয়ে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ১৫ জন আহত হন। এর মধ্যে নয় জনকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৪ ঘ.