২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে প্রবল ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে

সাগরে প্রবল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। সিডর নামের এই ঘূর্ণিঝড়ের কারণে তিনটি সমুদ্র বন্দরকে দুই নম্বর দুরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিমে অগ্রসর ও ঘনীভূত হয়ে শক্তি অর্জন করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাগরে প্রবল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। সিডর নামের এই ঘূর্ণিঝড়ের কারণে তিনটি সমুদ্র বন্দরকে দুই নম্বর দুরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিমে অগ্রসর ও ঘনীভূত হয়ে শক্তি অর্জন করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।" তিনি জানান, সোমবার সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১২৪০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে প্রায় ১১৫০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দরের ১২৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো জোরদার হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৬৪ কিলোমিটার এলাকায় বাতাসের সর্বোচ্চ গতি বেগ ঘন্টায় ৯০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ সময় সমুদ্র উত্তাল ও বিক্ষুদ্ধ থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুদ্রবন্দরকে দুই নম্বর দুরবর্তী হঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে যাতে দ্রুত নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়া যায়। এছাড়া এ সব যানকে গভীর সমুদ্রে না যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২০৩৫ ঘ.