বগুড়া, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নন্দিগ্রাম থানার শহরপুরী এলাকায় সোমবার ভোর রাতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি আমজাদ হোসেন বাচ্চু ওরফে আনজু ডাকু (৩৬)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, 'বন্দুকযুদ্ধে' দুই র্যাব সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলিসহ চারটি রামদা ও ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদি হয়ে নন্দিগ্রাম থানায় একটি মামলা করেছে।
র্যাব জানায়, নন্দিগ্রামের শহরপুরী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- গোপন সূত্রে এ সংবাদ পেয়ে র্যাব-১২ এর একটি দল ওই এলাকায় অভিযার চালায়। রাত ৩টার দিকে ডাকাতদের আস্তানা ঘিরে ফেললে তারা র্যাবকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।
২০ মিনিট গোলাগুলির পর ডাকাত দল পিছু হটে বলে র্যাব জানায়। পরে ওই এলাকায় গুলিবিদ্ধ আনজু ডাকুকে পড়ে থাকতে দেখে র্যাব তাকে নন্দিগ্রাম উপজেলা স
bdnews24