২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে

২৮৫ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট সোমবার সকাল ৬ টা ৫৫ মিনিটে জেদ্দার উদ্দেশে যাত্রা করেছে। বিমানের উপ মহা ব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ হজ ফ্লাইটের উদ্বোধন করেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 05:15 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২৮৫ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট সোমবার সকাল ৬ টা ৫৫ মিনিটে জেদ্দার উদ্দেশে যাত্রা করেছে। বিমানের উপ মহা ব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ হজ ফ্লাইটের উদ্বোধন করেন। (আরও তথ্যসহ) ধর্ম উপদেষ্টা এ এস এম মতিউর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক, সিভিল এভিয়েশন চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। বিমানের তথ্য কেন্দ্র জানিয়েছে, বিমানের দ্বিতীয় হজ ফ্লাইটটি সোমবারই বিকাল ৫ টা ৫৫ মিনিটের বদলে কিছুটা দেরীতে ৬ টা ২৭ মিনিটে ২৫৮ জন যাত্রী নিয়ে জেদ্দা রওনা হয়। চলতি বছর ভাড়া করা একটি বোয়িং ৭৪৭ ও নিজস্ব দুটি ডিসি- ১০ উড়োজাহাজ দিয়ে বিমান কর্তৃপক্ষ হজ ফ্লাইট চালাচ্ছে। হজ -পূর্ব ও ফিরতি ফ্লাইটসহ এবার বিমান মোট ১৭০ টি ফ্লাইট চালাবে। ১২ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৮৫ টি হজ -পূর্ব ফ্লাইট পরিচালনা করা হবে। ২৩ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে সমসংখ্যক ফিরতি হজ ফ্লাইট। এ বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৫,৫৮৩ জন যাত্রী হজ পালন করছেন। অধিকাংশ হজযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় বিমানে ভ্রমণ করছেন। এছাড়া সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স প্রায় ১০ হাজার হজ যাত্রী পরিবহন করছে। এবার জনপ্রতি হজযাত্রীর ভাড়া এক হাজার ২৫০ ডলার নির্ধারণ করা হয়েছিল। সৌদিয়াও বিমানের সমানই যাত্রীপ্রতি ভাড়া নিচ্ছে। এদিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্র জানিয়েছে, হাবের পক্ষ থেকে জেদ্দায় অধিকাংশ হজ যাত্রীর বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। শিগগিরই বাদবাকি বাড়িও ভাড়া করা হবে। তাদের মতে, এ নিয়ে এবার কোনো সমস্যা হবে না। হজ ক্যাম্পে প্রায় ৬০০ জন হজযাত্রীর দেখভাল করছে ধর্ম মন্ত্রণালয় ও বিমান কর্তৃপক্ষ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাদের সেবা দিচ্ছে বয় স্কাউটের সদস্যরা। এছাড়া, গ্রামীণফোনের উদ্যোগে খোলা হয়েছে স্বাস্থ্যকেন্দ্র। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য। বিমান কর্মকর্তারা জানান, গত বছর তাদের হজ ফ্লাইট ২৬ নভেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর শেষ হয়। ২০০৬ সালে বিমানের মোট ৩২ হাজার ৩৭৪ জন যাত্রী পরিবহন করার কথা থাকলেও শেষ পর্যন্ত ২৪ হাজারের বেশি যাত্রী পাওয়া যায়নি। এ জন্য ১৫ কোটি টাকারও বেশি লোকসান হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/এমএ/১৯০০ ঘ.