২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ পালন করতে যাবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এ বছর পবিত্র হজ পালন করবেন। এ লক্ষ্যে তিনি আগামী ১৭ ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 06:17 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এ বছর পবিত্র হজ পালন করবেন। এ লক্ষ্যে তিনি আগামী ১৭ ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তার স্ত্রীও যাবেন। হজ পালন শেষে ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/ডিডি/এমএইচবি/০০১২ ঘ.