২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ন্যায়পাল কার্যালয়ের উপদেষ্টা হলেন এনবিআর সদস্য রশিদ-উল আহসান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (শুল্ক) ড. রশিদ-উল আহসান চৌধুরীকে কর ন্যায়পাল কার্যালয়ের উপদেষ্টা হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের উপ-সচিব পর্যায়ের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 04:41 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (শুল্ক) ড. রশিদ-উল আহসান চৌধুরীকে কর ন্যায়পাল কার্যালয়ের উপদেষ্টা হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের উপ-সচিব পর্যায়ের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব বদলি ও নিয়োগের আদেশ জারি করে। দুই উপসচিবের মধ্যে রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এবং স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খিজির আহমেদকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২২২৪ ঘ.