২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামা পূজার দ্বিতীয় দিনে অন্নকুট ও মহোৎসব

অন্নকুট, মহোৎসব ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শনিবার সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজার দ্বিতীয় দিন অতিবাহিত হচেছ। রাতে পূজারী ঠাকুর রক্ত জবার অর্ঘ্য দেবেন শ্যামা মায়ের পায়ে আর ভক্তরা অন্তরের গভীর শ্রদ্ধা জানাবে মায়ের প্রতি। রোববার ভ্রাতৃদ্বিতীয়া (ভাইফোঁটা) ও আরতি প্রতিযোগিতা এবং সোমবার শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এবারের শ্যামা পূজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 10:50 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অন্নকুট, মহোৎসব ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শনিবার সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজার দ্বিতীয় দিন অতিবাহিত হচেছ। রাতে পূজারী ঠাকুর রক্ত জবার অর্ঘ্য দেবেন শ্যামা মায়ের পায়ে আর ভক্তরা অন্তরের গভীর শ্রদ্ধা জানাবে মায়ের প্রতি। রোববার ভ্রাতৃদ্বিতীয়া (ভাইফোঁটা) ও আরতি প্রতিযোগিতা এবং সোমবার শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এবারের শ্যামা পূজা। শুক্রবার সকালে দীপান্বিতা পার্বণের মধ্য দিয়ে এর শুরু হয়েছে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রাম-সীতা মন্দির, বনগ্রাম রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির, রমনা কালীমন্দির, ঠাটারিবাজার শিবমন্দির, সূত্রাপুর বিহারিলালজি মন্দির, শাঁখারীবাজার, তাঁতীবাজার, পানিটোলা, লক্ষ্মীবাজার, উত্তর মৌশন্ডী, নবেন্দ্রনাথ বসাক লেন, পোস্তগোলা মহাশ্মশান, লালবাগ শ্মশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে শ্যামা পূজা হচ্ছে। সনাতন ধর্মশাস্ত্র মতে, 'দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য' পৃথিবীতে এসেছিলেন দেবী শ্যামা। তিনি শান্তি, সংহতি ও স