ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শুক্রবার কমালপুর রেলস্টেশনে একটি আন্তঃনগর ট্রেনে তল্লাশি চালিয়ে চার কেজি গাজা এবং ৮০ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জেসমিন আক্তার ওরফে সাজেদা (৪২) এবং মামুন মিয়া (৪৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা নগর অঞ্চলের সহকারি পরিচালক ফজলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অধিদপ্তরের একটি বিশেষ দল বিকেল তিনটার দিকে সিলেট থেকে আসা আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনে অভিযান চালায়। এ সময় সাজেদা ও মামুনের দেহ তল্লাশি করে চার কেজি গাজা এবং ৮০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
ফজলুর রহমান জানান, মামুন সাবেক এক অতিরিক্ত সচিবের ছেলে এবং সে ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতোকত্তোর ডিগ্রি নিয়েছে।
এ ব্যাপারে অধিদপ্তরের গুলশান সার্কেল পরিদর্শক হেলাল উদ্দিন ভূঁইয়া কমলাপুর জিআরপি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২২৪৮ ঘ.
bdnews24